পাড়াগাঁয়ে সংগ্রামী শেফুর জীবন এক সময় চরম সিদ্ধান্তহীনতায় পৌঁছে। কিন্তু কালের ছলনায়-কেউ ভুলে-কেউ ছলে; আবার কেউ বা ঠিক পৌঁছে যায় গন্তব্যে। কী করে সম্ভব হয় তা মানুষের জীবনে?
লেবু, জহর আর এনামের ত্রিমুখী অন্তর্ঘাতে শেষ পর্যন্ত যেন নিয়তি এসে দাঁড়ায় সবার অন্তরে। তারা ভোরের আলোর মতই দেখতে পায়-নিজেদের ঘুমিয়ে থাকা অন্তর। আলো-সে তো শুধু দীপ্তি ছড়ায়।
আর যখন থেকে একবার জেগে উঠেছে কেউ, তখন জীবনের কষ্টটাই যেন হয়ে যায়-সফলতার ইতিহাস।
মরম আলী নিশ্চয় প্রান্তিক জনমানুষের প্রতিনিধি স্বরূপ। তার শ্রমনিষ্ঠ হাত ভাগ্যবদলের চাকা হয়ে দাঁড়ায়। সত্যি কি হতে পারে মানুষ মানুষের ভাগ্য নিয়ন্তা?