শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ [রহিমাহুল্লাহ]-এর ‘হিজাবুল মারআতি ওয়া লিবাসুহা ফিস-সলাত’ পুস্তিকাটির চমৎকার বাংলা অনুবাদ হলো ‘সলাতে নারীর পোশাক ও পর্দা’ । ইসলামে সলাতের সময় পোশাকের বিধান এবং সাধারণ জীবনে পর্দার নীতিমালার শারঈ বিশ্লেষণ নিয়ে এই বইটি রচিত । আল্লামা আলবানী [রহিমাহুল্লাহ]-এর তাহক্বীক্ব-এর কারণে বইটির নির্ভরযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে । নারীদের সলাতকে ত্রুটিমুক্ত করতে এবং পর্দার সঠিক শারঈ বিধান জানতে ‘সলাতে নারীর পোশাক ও পর্দা’ একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং দিকনির্দেশনামূলক বই ।