সমাজবিজ্ঞান তুলনামূলকভাবে একটি নবীন শাস্ত্র। ১৮৩৯ সালে একটি স্বতন্ত্র শাস্ত্র (Discipline) হিসেবে সমাজবিজ্ঞানের আত্মপ্রকাশ ঘটে। তবে সামাজিক বিজ্ঞানের এ শাখাটি আত্মপ্রকাশের একটি দীর্ঘ পটভূমি রয়েছে। সমাজবিজ্ঞানের প্রধান প্রত্যয় (Key Concept) হচ্ছে ‘সমাজ (Society)। সহজ কথায় যে শাস্ত্র সমাজ এবং সমাজ-ঘনিষ্ঠ বিষয়ে অধ্যয়ন,অনুসন্ধান,পর্যালোচনা ও গবেষণা করে তাই সমাজবিজ্ঞান।অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। তবে সমাজ অনেক ব্যাপক একটি প্রত্যয়। ঢালাওভাবে সমাজবিজ্ঞানকে ‘সমাজের বিজ্ঞান’ বললে অস্পষ্টতা থেকে যায়। কেননা ‘অর্থনীতি’ ও ‘রাজনীতি’ সমাজ-ঘনিষ্ঠ বিষয়। কিন্তু বিজ্ঞানের বৈশিষ্ট্য অনুযায়ী এ দু’টি বিষয় পৃথক শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সমাজবিজ্ঞান সমাজের বিশেষ কিছু ক্ষেত্রে অধিক মনোযোগ দেয়,যে বিষয়গুলো অন্যান্য সামাজিক বিজ্ঞানে যথেষ্ট গুরুত্ব পায়নি। এ বৈশিষ্ট্যের ভিত্তিতেই স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমান অধ্যায়ে সমাজবিজ্ঞানের সংজ্ঞা,প্রকৃতি,পরিধি,উদ্ভব ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।
| বইয়ের নাম | সমাজ বিজ্ঞান ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) |
| লেখক | নাজমীন সুলতানা, মনির উদ্দিন, ড. ইকবাল হুসাইন |
| প্রকাশনী | বঙ্গ প্রকাশ |
| ভাষা | bangla |
| সংস্করণ | 1st Edition, 2023 |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।