সমাজকল্যাণের ইতিহাস ও দর্শন — অনার্স প্রথম বর্ষ (১ম) বর্ষ — মোঃ শহীদুল্লাহ্ — নতুন সিলেবাস — সমাজকর্ম বিভাগ — গ্রন্থকুটির পাঠ্যবই বা মেইনবই — নতুন সিলেবাস
সমাজকল্যাণ শব্দটি একটি একক ধারণা। কল্যাণের সাথে সমাজের একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। যেখানে সমাজ থাকবে সেখানেই কল্যাণমূলক কাজ হবে। আবার বলা যায়, কল্যাণমূলক কাজ হবে সমাজস্থ মানুষের জন্য। মানুষ মাত্রই সমাজে বাস করে। সমাজ মানেই সেখানে মানব সৃষ্ট অসংখ্য সমস্যা থাকবে। আর এসব সমস্যাকে আমরা বলি সামাজিক সমস্যা। যে কোনো সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কল্যাণ শব্দটি ব্যবহার করা যায়। সামাজিক সমস্যা সমাধানের জন্য প্রণয়ন করা হয় বিভিন্ন কর্মসূচি। যেমন- যুব কল্যাণ, শিশু কল্যাণ, শ্রম কল্যাণ, নারী কল্যাণ প্রভৃতি। তাই কল্যাণের সাথে সমস্যা এবং সমস্যা মোকাবিলায় কার্যক্রম গ্রহণ আধুনিক সমাজকল্যাণের অন্তর্ভুক্ত।