"স্মরণীয় বরণীয়" ফ্ল্যাপে লেখা কথা:
আমরা জীবনের বিভিন্ন সময়ে নিজেদের প্রয়ােজনেই খ্যাতিমানদের স্মরণ করি। তাদের চিন্তা-সাফল্য আমাদের উদ্বেলিত করে। এমন অনেক স্মরণীয় ব্যক্তিদের জীবন বিশ্লেষণ রাখা হয়েছে আমার এই বইটিতে যা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘রানার নিউজ’এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। প্রবাসীদের ব্যাপক উৎসাহ আমাকে বই আকারে প্রকাশ করতে উৎসাহ যুগিয়েছে। আমি আশা করছি, এই বইটি সকল বয়সি জ্ঞানপিপাসুদের কাজে লাগবে।