কথায় বলে, ‘যতদিন বাঁচি, ততদিন শিখি’। শেখা বিষয়কে এবং পুরানো অভিজ্ঞতাকে মনে করতে পারার ক্ষমতাটিরই নাম স্মৃতি যার অপর নাম স্মরণশক্তি। শেখা জিনিসকে মনে না করতে পারা এবং অর্জিত অভিজ্ঞতাকে ভুলে যাওয়ার নাম বিস্মৃতি বা বিস্মরণ। স্মৃতি-বিস্মৃতির সমস্যাটি আদিকাল থেকেই মানবজাতিকে পীড়িত করে এসেছে। বিস্মরণের শঙ্কায় আদি মানব জন্ম দিয়েছে ভাষার এবং লিপির আবিষ্কার নিঃসন্দেহে মানবজাতির এক শ্রেষ্ঠ আবিষ্কার। প্রাচীন ভারতের আর্যঋষিরা ছিলেন শ্রুতিধর-অর্জিত জ্ঞান তাঁরা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত করতেন স্মৃতির সাহায্যে।
| বইয়ের নাম | স্মৃতি-বিস্মৃতি |
| লেখক | ডা. নৃপেন ভৌমিক |
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা |
| আইএসবিএন | 9844151074 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published, 2000 |
| বিভাগ | Health Guidelines & Advice |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।