স্বাগতম সবাইকে, একটি কাব্যিক রাজ্যে। এখানে খুব সহজেই মন শান্তি খোঁজে পায়। ক্লান্তিক্ষণ কেটে যায় নিমিষেই। গানের সুর যেমন হৃদয়ের গভীর থেকেই আসে, তেমনই কবিতার ছন্দ, ভাষা গভীর অনুভূতি থেকেই আসে।
বাল্যকাল হতেই আমার বই পড়ার অভ্যাস, কিন্তু লেখার প্রতি কোন আগ্রহ ছিলনা। ইদানিং পরিবারের উৎসাহে লেখার আগ্রহ জাগে। স্মৃতির সাগরে ডুব দিয়ে, অনেক হারানো রত্ন খুঁজে পেলাম। তাতেই সাজালাম এই “স্মৃতিচারণ” বইটি। আমার ১ম কাব্যগ্রন্থ। প্রতিটি কবিতাই আমার স্মৃতির বিচ্ছুরণ, প্রিয় মুহূর্ত, প্রিয় মানুষকে নিয়ে লেখা। যেমন- মানবতা, পথশিশু, ঐ পূর্ণিমার রাত, মনের মোবাইলে, বাগানের মালি, কেঁদনা, ধন্য জীবন ইত্যাদি।
আনাড়ি হাতের লেখা, চেষ্টা করেছি নিজের স্মৃতিকে শব্দের যাদুতে প্রাণবন্ত করতে। অপ্রত্যাশিত যেকোন শব্দের জন্য ক্ষমাপ্রার্থী।