সেদিনটি ছিল ১৯৩৩ সালের ১৭ মার্চ, মোতাবেক ১৩৪০ সন, ২ চৈত্র শুক্রবার বিকেল ৫-৩০ মিঃ। স্থান পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত বিখ্যাত গ্রাম- মাড়গ্রাম। রামপুরহাট রেল স্টেশন থেকে সোজা পূর্বে ছয় কিলোমিটার মাত্র। বর্তমানে চমৎকার পিচঢালা পথ-ট্যাক্সি, বাস, রিক্সা, অটোরিক্সা, সাইকেল চলাচলের বেশ সুবিধা আছে। এই রাস্তাটির নাম ড. মহম্মদ কুদরত-ই- খুদা রোড।
আজ আমার শুভ জন্মদিন। অর্থাৎ সে দিনটিই ছিল আমার জন্মতারিখ। আমার নানাজান সৈয়দ শাহ আব্দুল ওলি আল কেরমানী আল-চিন্তি আল-নিজামী আমাকে আমার জন্ম তারিখ (যা লিখে রেখেছিলেন) ছোটবেলাতেই জানিয়েছিলেন। পরবর্তী সময়ে আমি ও আমার স্ত্রী তাঁর সেই সুন্দর হস্তাক্ষরে উর্দু ভাষায় লেখা দেখে চমৎকৃত হয়েছি। নানাজানের হাতের লেখা বাংলা, ইংরেজি এবং উর্দু তিনটি ভাষাতেই অত্যন্ত চমৎকার ছিল। বলাবাহুল্য আমার জন্ম তারিখটি যে পুরোপুরি নির্ভুল ছিল সেটা অবিশ্বাস্যভাবে প্রমাণ করেছে রাজশাহী থেকে একটি কম্পিউটার (Computer)। ১৯৯৬ সালের প্রথম দিকে আমি একবার রাজশাহী যাই।