মানুষের সভ্যতার ইতিহাস সমাগতভাবে কল্যাণ ও সুন্দরের দিকে এগিয়ে যাবার ইতিহাস। বড়ো পটূভূমির বিচারে মুহূর্তের ব্যর্থতাকে অনন্ত জীবনের প্রেক্ষাপটে অত্যন্ত তুচ্ছ এবং আবেগতাড়িত অনুভূতি মনে হয়। রূপ-রস-গন্ধ-বর্ণময় জীবনের সবচেয়ে বর্ণবহুল, চিত্রবহুল অভিজ্ঞতা তুলে ধরার ইচ্ছে থাকে অনেকেরই। কেউ পারেন, কেউ পারেন না। যারা পারেন না, তারা প্রকাশের দীনতায় নিজেকে তুচ্ছ মনে করে অতৃপ্তিতে ভুগতে থাকেন সারাজীবন। যারা পারেন, তারা পরবর্তী প্রজন্মকে কিছু দিতে পেরেছেন, এই আত্মতৃপ্তিতে টইটুম্বর হয়ে বিদায় নেন পৃথিবী থেকে। আসলে সবকিছু বিচারের মালিক নিবেদিত প্রাণ পাঠক এবং অনাগত ভবিষ্যৎ। কালের বিচারে কিছু কিছু উৎকৃষ্ট উচ্চারণ হয়ে উঠে ইতিহাসের অংশ এবং অভিজ্ঞতার উপাদান। সেই সত্যের কাছেই সমার্পিত ক্ষুদ্র বস্তুনিষ্ঠ অভিজ্ঞতার বয়ান ‘স্মৃতির সম্ভার’।
| বইয়ের নাম | স্মৃতির সম্ভার |
| লেখক | নিতাই সেন |
| প্রকাশনী | নয়নজুলি |
| আইএসবিএন | 9789849669654 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | জীবনী ও স্মৃতিচারণ: বিবিধ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।