আমরা প্রতিদিনই সম্ভাবনা শব্দটা ব্যবহার করি, যেমন আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে। কিন্তু গণিতে এই সম্ভাবনা আরও চমৎকারভাবে সংজ্ঞায়িত হয়েছে- একটি নির্দিষ্ট ঘটনার ঘটার সম্ভাব্যতা সমান সফল ফলাফলের সংখ্যা ভাগ মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা, যা সবসময় ০ থেকে ১ এর মধ্যে থাকে। "গণনার কৌশল-২" বইয়ে দিপু সরকার এই ধারণার প্রাথমিক আলোচনা অত্যন্ত সহজবোধ্য উদাহরণ দিয়ে শুরু করেছেন- যার মাধ্যমে শিক্ষার্থীরা দৈনন্দিন কথার সঙ্গে গণিতের এই চমৎকার সংযোগটা স্পষ্টভাবে বুঝতে পারবে। এভাবে বইটি সম্ভাব্যতাকে ভয়ের বিষয় থেকে আনন্দের খেলায় রূপান্তরিত করবে। এতে একাডেমিক ভাবে যেমন সবাই বুঝতে পারবে তেমনি অলিম্পিয়াডের সমস্যাও সমাধান করতে পারবে