দেশকালসমাজ এবং সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটের দিকে সজাগ দৃষ্টি মেলে রেখে তার অন্তর্ভেদী বিশ্লেষণমূলক ভাষ্য রচনা করে খ্যাতিলাভ করেছেন প্রাক্তন কূটনীতিবিদ এবং কলামিস্ট জনাব ফারুক চৌধুরী। দেশদেশান্তরের রাজনৈতিক রঙ্গমঞ্চের বিচিত্র উত্থান-পতন, প্রগতি- পশ্চাদ্গমন, সংঘাত-সম্মিলন তথা এক অন্তহীন জটিল ঘটনাবর্তের অসাধারণ দ্রষ্টা তিনি। শুধু দ্রষ্টা নন, তার সুনিপুণ ব্যাখ্যাতা। কূটনীতিক ও পর্যটক হিসেবে লব্ধ বিশ্বব্যাপ্ত অভিজ্ঞতা এবং প্রখর জীবনদৃষ্টি ও সমাজভাবনা তাঁর রচনাকে বিশিষ্ট ও বর্ণাঢ্য করে তুলেছে। তৎসঙ্গে যুক্ত হয়েছে তাঁর অনন্য রচনাশৈলী ও বাগুঙ্গি। লেখকের সর্বসাম্প্রতিক গ্রন্থ 'সময়ের আবর্তে