সদা সত্য কথা বলিবে, আমানতের হেফাযত করিবে। আমানতের খেয়ানত বড় পাপ। মিথ্যা বলা বড় দোষ। পরনিন্দা করিবে না, কাহারও উপর মিথ্যা তোহমত লাগাইবে না। মিথ্যা সাক্ষ্য দিবে না। কসম খাইলে তাহা ঠিক রাখিবে। অঙ্গীকার করিলে তাহা রক্ষা করিবে। ওয়াদা করিলে তাহা ঠিক রাখিবে। ইরাদা করিলে তাহা ঠিক রাখিবে, নড়-চড় করিবে না; অবশ্য শরীয়তের খেলাফ কোন কসম-অঙ্গীকার- ওয়াদা বা ইরাদা করিবে না। যদি ভুলবশত হইয়া যায়, তবে তাহা ভাঙ্গিয়া ফেলিবে। এইজন্যই খুব তাহকীক না করিয়া কসম খাওয়া বা অঙ্গীকার-ওয়াদা করা উচিত নহে। — দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় অধৈর্য হইবে না; ধৈর্য ধারণ করিবে, সবর করিবে কিন্তু নিজে বিপদ টানিয়া আনিবে না, নিজের চেষ্টার কখনও ত্রুটি করিবে না।
| বইয়ের নাম | সংক্ষেপে ইসলাম |
| লেখক | হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. |
| প্রকাশনী | বিশ্বকল্যাণ পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 46 |
| সংস্করণ | 1st Published, 2010 |
| বিভাগ | About Islam |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।