এই আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক একজন ৬৫ বৎসর বয়সী অবসর গ্রহণকারী ব্যক্তি। বছর পাঁচেক আগে হার্টের বাইপাস সার্জারী জনিত কারণে মূলত তার এই স্বেচ্ছা অবসর গ্রহণ তথা চাকুরি থেকে স্বেচ্ছা ইস্তফা প্রদান করা। এখন তার রুটিন ওয়ার্কের মধ্যে নিয়মিত সকালে ৪৫মি. হতে ১ ঘণ্টা হাঁটা,জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়া,বাজার ঘাট করাসহ সংসারের খুঁটিনাটি কাজে সাহায্য করা। বেসরকারি চাকুরী করায় খুব বেশি আর্থিক সুবিধা প্রাপ্ত না হলেও শিক্ষকতা পেশায় নিয়োজিত সরকারি চাকুরীরত স্ত্রীর উপার্জনেই মোটামুটি সংসারের খরচ এবং এক মেয়ের পড়াশুনার খরচ চলে যায়। অন্য মেয়ে চাকুরীজীবী। আল্লাহ বিল্লাহ করে এবং ধর্মীয় বইপুস্তক পড়ে