পৃথিবী একটি গ্রহ। আমরা এই গ্রহে বসবাস করি। ভূগোলক পৃথিবীর একটি নমুনা। ‘ভূ’ শব্দের অর্থ পৃথিবী আর ‘গোলক’ শব্দের অর্থ গোলাকার। ভূগোলক অর্থ পৃথিবী গোলাকার। আমাদের নিকট পৃথিবী সমতল মনে হয়,কিন্তু পৃথিবী সমতল নয়। এটি দেখতে কমলালেবুর মতো। এটি উত্তর ও দক্ষিণ দিকে একটু চ্যাপটা। পাহাড়-পর্বত,গাছপালা,সাগর-নদী এসব নিয়ে আমাদের পৃথিবী। পৃথিবী অনেক বড়। চাঁদ এর একমাত্র উপগ্রহ। পৃথিবীর তিন ভাগ পানি আর এক ভাগ মাটি। বিজ্ঞানীরা পৃথিবীকে নীল গ্রহ বলে থাকেন। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আমাদের আবাসস্থল এই প্রিয় পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।