আশ্বিনের রোদ মরে গেলে বিকেল নামে তোমাদের মেট্রোপলিসে গোলাপি ডানার প্রজাপতি বিকেলে, আর নিয়ন আলোর সন্ধ্যা। কত ঈশ্বরীর চোখের কাজলে প্রেম গলে- জ্বলে যায় ঈশ্বর তার হিসাব রাখেন না।
নিকোটিন পোড়ানো আঙুলজুড়ে তীব্র বিষাদময় রাত আসে। নগরীর দূষণে প্রেমও বিদীর্ণ। সে খবর কি তোমাদের কাগজে বেরোয়?