"আমার কবি, এই দেখুন আমার বুকও ধেয়ে আসা সমুদ্রের ঢেউয়ের চেয়ে বেশি প্রলয়ঙ্করী; এই দেখুন..."
বলেই সে ব্লাউজের বোতাম খুলতে লাগল। দ্রুত করতে চাচ্ছে। তাই ঠিকঠাক খুলতে পারছে না। ভীষণ রকম হাত কাঁপছে। তার চোখে-মুখে এলোমেলো ভাব।
কবি মাহিম রুদ্র উঠে ঘুরে দাঁড়ালেন।
অরুণিমার বোতাম খোলা শেষ। সে বলল, "কবি, দেখুন তো; আমার বুকের দিয়ে তাকিয়ে। প্রলয় ঘটায় কীনা!"
পুরোনো গামছাটার কোণায় চশমা মুছতে মুছতে কবি বললেন, "আমার এই চোখ একমাত্র কুসুমের বুক ছাড়া অন্য কোনো বুকের দিকে তাকাবে না!"
"তাহলে? তাহলে প্রথমে বললেন যে, ফলন সুন্দর হলে কদবেলের গাছটাকে আড়াল করে রাখতে হয়। একে তো স্বাদ, তার উপর আহা কী সৌন্দর্য! তৃষ্ণার্ত পথিক হামলে পড়বে। কেন বলেছিলেন? আমি বুঝিনি ভেবেছিলেন? শুনুন, আপনার প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস আমি নির্ভুলভাবে পড়তে পারি!"
"সতর্ক করার জন্য..."
কবি মাহিম রুদ্রের চোখ গেল খোলা ডায়েরিটার দিকে। শেষ হয়ে আসা কলমের কালিতে লেখা আছে,
"কুসুম; আমি বরং সমুদ্রস্নানে গিয়ে এক আপনাতেই পবিত্র হয়ে নিব …"
অরুণিমা প্রলাপের মতো করে বলছে, "কবি, আমার কবি; একবার তো দেখুন। আমার খোলা বুকের দিকে তাকান। এই আমার পুরো সত্ত্বাটা আপনার, শুধুমাত্র আপনার..."