আমি হলদে বর্ণের এক গাভী। দেখতে ভারী সুন্দর। মালিকের খেতে আরও কিছু গবাদি পশুর সাথে চরে বেড়াই। একদিন মালিক তার ছোট ছেলেকে নিয়ে খেতের পাশে বড় একটা গাছের নিচে বসে ছিলেন। আমি তার পাশে ঘোরাঘুরি করছিলাম। ছোট্ট ছেলেটি আমার দিকে তাকিয়ে বললো- আমাদের এই গাভীটা দেখতে ভারী সুন্দর! কি চমৎকার রঙ তাই না বাবা?
ছেলেটির বাবা বললেন – হ্যাঁ, বেটা! তবে পবিত্র কোরআনে বর্ণিত বনী ইসরায়েলের গাভী চেয়ে সুন্দর নয়।
— বনী ইসরায়েলের গাভী! সেটা কেমন ছিল বাবা? জানতে চাইলেন ছেলে।
–এই গল্পটা একটু পরই বলব। আগে খেতের কাজ শেষ করে নিই।