বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
সোনাপুরের সুলতানা! সোনার মতই রূপবতী এক রাজকন্যা। পড়া শুনার প্রতি তার গভীর আগ্রহ। ভাল গান করত। নাচতও বেশ। মুগ্ধ হয়ে মানুষ ওকে দেখত। ভালবাসত। সোনাপুরের রাজকন্যা সুলতানার রূপ আর গুনের সুনাম এলাকার সীমা র ছাড়িয়ে এক সময় দূর প্রবাসেও ছড়িয়ে পড়ে। সবাই সুলতানাকে নিজের করে পরার জন্য পাগল হয়ে উঠেছে। বিভিন্ন প্রলোভনে সুলতানার মাকে ব্যতিব্যস্ত করে তুলেছে পাড়াপ্রতিবেশী আত্মীয় স্বজন।
সোনাপুরের রাজকন্যা সুলতানার স্বপ্ন ছিল পড়ালেখা করে শিক্ষীত হবে। মানুষের মত মানুষ হবে। শিক্ষীত একটি পরিবার হবে ওর। কিন্তু আমেরিকা প্রবাসী এক আত্মীয়র মিথ্যা প্রলোভন সুলতানার সকল স্বপ্নকে স্তব্ধ করে দেয়। নিজের অমতে জোর করে বিয়ে দেয়া হয়। বন্ধ হয়ে যায় সুলতানার পড়ালেখা।