"সোনার গণপতি হিরের চোখ" বইয়ের ফ্ল্যাপের লেখা:
সরদাপ্রসন্ন রায়চৌধুরী ছিলেন যেমন ভ্রমণপিপাসু, তেমন শিকারপ্রিয়। ধলভূমগড়ে তাঁর নিজেরই তৈরি বিশাল বাড়ি। সেখানেই ডাকাতের হাতে তাঁর মৃত্যু। বরদাপ্রসন্নের মৃত্যুর পঁয়তাল্লিশ বছর বাদে তাঁর লেখা একটি অসমাপ্ত ডায়েরি এসে পড়ে নাতি বিন্টুর হাতে। এক আশ্চর্য দেবমূর্তির কথা ডায়েরিটায় লিখে গেছেন বরদাপ্রসন্ন। তিব্বতি এক সােনার গণপতিমূর্তি, চোখ দুটো হিরের। এক সুদূর অভিযানকালে মূর্তিটি তাঁর হস্তগত হয়। মানস সরােবরের পাশে রাবণদে বিসর্জন দেবার জন্য যেখানে পৌছে দেবার কথা, সেখানে আর মূর্তিটিকে পৌছে দেননি বরাদাপ্রসন্ন। তাঁর শােবার ঘরের এক চোরাকুঠুরিতে মূর্তিটিকে এনে লুকিয়ে রেখেছেন তিনি। বহু রহস্য ও লােভ, খুন ও হাতবদল, অভিশাপ ও অশুভ প্রতিক্রিয়া এই স্বর্ণমর্তিকে কেন্দ্র করে। একের পর এক বিপর্যয় এসেছে বিন্দুদের পরিবারেও। ডায়েরি পড়ে উত্তেজিত বিল্ট। মূর্তিটিকে যথাস্থানে ফিরিয়ে দিতে সে বদ্ধপরিকর। কিন্তু কীভাবে ? রহস্য ও রােমাঞ্চ, উৎকণ্ঠা ও উত্তেজনায় আদ্যন্ত ঠাসা এক সুবিশাল কাহিনী এই বই।