রাতে আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য আলোকবিন্দু দেখি; সঙ্গে দেখি শৃঙ্খলা। নীরবে ঘুরে চলা গ্রহ এবং জ্বলজ্বলে তারা-সবকিছু নিয়মের শৃঙ্খলায় বাঁধা। কিন্তু সেই নিয়মগুলো কী? কে কোথায় থাকে? কাকে ঘিরে ঘুরে? এই প্রশ্নগুলো থেকেই শুরু হয় সৌরজগতের গল্প। একটি বিশাল পরিবার, যেখানে সূর্য কেন্দ্রে দাঁড়িয়ে সবার ছন্দ ঠিক রাখে এবং তার চারপাশে নিয়ম মেনে ঘুরে চলে নানা স্বভাবের সদস্যরা। এই বই সেই পরিবারের ভেতরের গল্প। এখানে গ্রহেরা কেবল নাম নয়: তারা আলাদা আলাদা চরিত্র।
কোনো গ্রহে আগুনের মতো তাপ, কোথাও বরফের রাজত্ব, কোথাওবা জীবনের উপযোগী পরিবেশ। এখানে 'মহাকর্ষ পুরো ব্যবস্থাকে একসঙ্গে ধরে রাখা অদৃশ্য বন্ধন। কক্ষপথ, দিন-রাত, বছর আর ঋতু-সব মিলিয়ে সৌরজগত যেন এক নিখুঁত ছন্দে চলা পরিবার। 'সৌরজগতের অজানা রহস্য' বইতে কোনো কঠিন সমীকরণ নেই, নেই মুখস্থের চাপ। আছে প্রশ্ন, কৌতূহল আর ভাবনার খোরাক। এই বই পড়ার পর তোমাদের কাছে আকাশ আর আগের মতো। থাকবে না। পরিচিত চাঁদ, গ্রহ আর তারা হয়ে উঠবে নতুন করে ভাবার বিষয়।
বিজ্ঞান ও প্রযুক্তির যুগে তোমরা যারা এগিয়ে থাকতে চাও, তারা সংগ্রহ করো আসিফ মেহদীর লেখা 'গল্পে আনন্দে বিজ্ঞান' সিরিজের বইগুলো। সঙ্গে 'সায়েন্স ফিকশন সমগ্র' সংগ্রহ করতে ভুলো না। কারণ, সেখানেও আছে বিজ্ঞান ও প্রযুক্তিগত মজার সব তথ্য। তোমাদের হাত ধরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তির পথে দ্রুতগতিতে এগিয়ে চলুক-এই কামনা করছি।