ইহুদি ইলিয়ানা রোজেনবার্গ মৃত্যুর আগে তাঁর ইচ্ছাপত্রে বিপুল পরিমাণ অর্থ রেখে যান হিরণ্ময় হালদারের নামে। জার্মান কনস্যুলেটের পক্ষ থেকে ইলিয়ানা রোজেনবার্গের এই শেষ ইচ্ছে পূরণের দায়িত্ব পায় জরিনা ইসমাইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তরুণ হিরণ্ময় হালদার ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের পাইলট ছিলেন। তিনি জার্মানিতে যুদ্ধবন্দি হন। রহস্য এটাই, কেন ইলিয়ানা রোজেনবার্গ হিরণ্ময় হালদারকে অর্থ দিয়ে যেতে চেয়েছিলেন? হিরণ্ময় হালদারের উত্তরসূরিরা যখন ইলিয়ানা রোজেনবার্গের রেখে যাওয়া অর্থ পাওয়ার জন্য লোলুপ, তখন চলছে মির্জা গালিবের শায়েরিকে আশ্রয় করে জরিনার পেশাদার ও মানবিক মনের নিরন্তর যুদ্ধ।‘স্পর্শ’ উপন্যাসে সমান্তরালভাবে জরিনা উন্মোচন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক বাঙালি তরুণ ও এক ইহুদি তরুণীর আশ্চর্য জীবন আলেখ্য এবং সম্পর্ক।
| বইয়ের নাম | স্পর্শ |
| লেখক | কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।