'স্পর্শের প্রজ্জ্বলন' কবিতা, প্রেম, দূরত্ব ও মানবিক সংযোগের এক অনন্য আখ্যান। বাংলাদেশের বর্ষামুখর পৃথিবীর কবি মাযহার এবং নিকারাগুয়ার নারী মালেনা-দুই ভিন্ন ভূগোল, সংস্কৃতি ও জীবনের দুই মানুষ-কবিতার এক অদৃশ্য সেতুর মাধ্যমে পরস্পরের কাছে এসে দাঁড়ায়। একজনের পৃথিবী বৃষ্টিভেজা বাংলাদেশ, অন্যজনের পৃথিবী উত্তর আমেরিকার শীত, তবু তাদের অন্তর্জগতে বয়ে চলে একই অনুভূতির নদী।
মাদ্রিদে পুনর্মিলনের পর তাদের সম্পর্ক আরও গভীর হয় দীর্ঘ ফোনালাপ, কবিতা, স্মৃতি, সংগীত ও পৃথিবীর নানা প্রান্তের অভিজ্ঞতার মধ্য দিয়ে। নিকারাগুয়া, মাদ্রিদ, ইস্তাবুল, কায়রো, ব্যাবিলনসহ বহু শহর ও আন্তর্জাতিক কবিতা উৎসব হয়ে ওঠে তাদের সম্পর্কের নীরব সাক্ষী।
এ উপন্যাসে প্রেম কেবল কাছে আসার গল্প নয়; বরং দূরত্বের মধ্যেও একে অপরকে অনুভব করার গল্প। এখানে কবিতা হয়ে ওঠে ভাষা, স্মৃতি হয়ে ওঠে সেতু, আর অদৃশ্য স্পর্শ জ্বেলে দেয় মানবিকতার এক দীর্ঘস্থায়ী প্রজ্জ্বলন।