->> A to Z Spoken English:
বড় ও ছোট হাতের অক্ষর চিনেন এমন সকলেই বইটি পড়ে ইংরেজি শিখতে পারবেন, ইনশাআল্লাহ। একদম A B C থেকে Advanced level পর্যন্ত অতিরিক্ত গ্রামার ছাড়া স্পিকিং এর সকল ব্যবহার একত্র করা হয়েছে। বইটি ভালো করে আয়ত্ত করে যেকোনো ইংরেজি বই পড়তে সক্ষম হবেন, ইনশাআল্লাহ। বইটিতে কথোপকথন ও লেখালেখিতে বেশি ব্যবহৃত ৮৮ টি বাক্য একনজরে শিখে নেওয়ার কৌশল রয়েছে। তাছাড়া Speaking, Reading, Writing ও প্রয়োজনীয় গ্রামারের পাশাপাশি ১৫০০+ ভোকাবুলারি রয়েছে। পুরো বইয়ে দৈনন্দিন ব্যবহৃত 5,000+ বাক্যের অনুশীলন রয়েছে এবং ইংরেজি বক্তৃতা, উপস্থাপনা ও বিভিন্ন বিষয়ে কথোপকথন রয়েছে।
.
->> The Door Of Spoken English
এই The Door of Spoken English বইটি মূলত المدخل إلى التحدث بالعربية এর ইংরেজি অনুবাদ। বইটিতে শুদ্ধ উচ্চারণের বিশেষ ক্লাসের সাথে-সাথে IPA Symbols and Sounds গুলো খুব ভালোভাবে আয়ত্ত করার কৌশল রয়েছে। মুখের জড়তা দূর করার ভোকাল এক্সারসাইজ ও বিভিন্ন Tongue Twisters রয়েছে। একটি Structure (কাঠামো) দিয়ে শতশত বাংক্য তৈরি করার কৌশল। ২০০+ কাঠামোর অধীনে দৈনন্দিন ব্যবহৃত বাক্যগুলো একত্র করা হয়েছে।
.
->> Stories of The Prophets SAM
১. আমরা ছোটবেলা থেকে ইংরেজিতে নানা পশুপাখি ও বাঘ-ভাল্লুকের গল্প পড়ে আসছি। এবার পড়ুন পবিত্র কুরআনে বর্ণিত নবী-রাসূলগণের জীবনী। এই বই পাঠের মাধ্যমে যেমন ইংরেজি শেখা সহজ হবে, তেমনি ইংরেজি পঠন দক্ষতাও বৃদ্ধি পাবে এবং নতুন নতুন শব্দভাণ্ডার আয়ত্ত করা যাবে। পাশাপাশি নবীদের জীবনাদর্শ সম্পর্কেও মূল্যবান জ্ঞান অর্জিত হবে।
২. বইটির প্রতিটি কঠিন শব্দের অর্থ ও বাংলা উচ্চারণ পাশে দেওয়া হয়েছে। ফলে নতুন শব্দের জন্য বারবার ডিকশনারি খুঁজতে হবে না এবং অত্যন্ত সহজ ও আনন্দের সঙ্গে বইটি পাঠ করা যাবে।
৩. বইটি মূলত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রাহিমাহুল্লাহ) রচিত বিখ্যাত গ্রন্থ قَصَصُ النَّبِيِّيْنَ এর ইংরেজি অনুবাদের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।