তাহসান কবিরের প্রেমের কাব্য 'শরবিদ্ধ হয়ে আছি, এখনো মরিনি'। এই কাব্যে হৃদয়-নিংড়ানো নিরেট অনুভূতির প্রকাশ ঘটেছে। কবির অনবদ্য সরল প্রকাশভঙ্গি পাঠককে শব্দ-ছন্দ-অলংকারের সিঁড়ি বেয়ে নিয়ে যায় কাম-ক্রোধ-দ্রোহের চিরায়ত খেলাঘরে।
মানবসত্তার পুনর্জন্ম হয় প্রেমে। সে এক বর্ণাঢ্য জীবন। দমবন্ধ নিঃসঙ্গতা, প্রবল প্রতীক্ষা, অভিমান-অনুযোগ-সমর্পণ থেকে বিরহের অনির্বচনীয় ক্যাথারসিসে উপনীত এক রোমাঞ্চকর অভিযাত্রা। পাঠককে এক পূর্ণ জীবনের সারাৎসারের অভিজ্ঞতা দেবে।
কবিতাগুলোর বাচন বাহুল্যবিযুক্ত। সরল শব্দের নিরবধি বয়ে চলা স্রোত এবং তীব্র আবেগ কোথাও বাঁধা পড়েনি। 'বিমূর্ত বেদনার নীলে মেঘদূত বয়ে এনেছিল যে ভেজা চিঠির প্রেম', তারই প্রকাশের বেদনায় শরবিদ্ধ সত্তা কাব্যরূপ লাভ করেছে