সরিষা ফুলের মধু
সরিষা ফুলের মধু – স্বাদ, পুষ্টি ও প্রাকৃতিক শক্তির উৎস
বাংলার গ্রামীণ মাঠ ও সরিষার খোলা জমিতে ঘুরে ঘুরে মৌমাছি সংগ্রহ করে তৈরি করে সরিষা ফুলের মধু, যা স্বাদ, ঘ্রাণ এবং পুষ্টিতে অসাধারণ। প্রতিটি চামচে লুকিয়ে থাকে প্রাকৃতিক শক্তি, যা শরীরকে সতেজ রাখে, মনকে প্রফুল্ল করে এবং দৈনন্দিন ক্লান্তি দূর করতে সাহায্য করে। বাংলাদেশে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করা হয় প্রায় ডিসেম্বর শুরু থেকে ২০ই জানুয়ারী-র মধ্যে।
স্বাস্থ্য উপকারিতা:
প্রাকৃতিক শক্তি বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
হজম প্রক্রিয়াকে সহজ করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
মন ও দেহকে সতেজ রাখে
নিয়মিত ব্যবহার করলে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়
সরিষা ফুলের মধু জমে যাওয়ার কারণ
সরিষা মধু জমে যেতে পারে। মধু প্রাকৃতিকভাবে “গ্লুকোজ” ও “ফ্রুক্টোজ” নামের দুটি প্রাকৃতিক চিনির (সুগার) মিশ্রণ। এই দুই উপাদানের অনুপাতের ওপর নির্ভর করে মধু তরল থাকবে নাকি জমে যাবে (ক্রিস্টালাইজ হবে)। সরিষা ফুলের মধুতে গ্লুকোজের পরিমাণ ফ্রুক্টোজের চেয়ে বেশি, তাই এটা সহজেই জমে যায়। শীতকালে তাপমাত্রা ২০°C এর নিচে নেমে গেলে মধু জমতে শুরু করে।
ব্যবহার:
প্রতিদিন সকালে নরম তরলে (উষ্ণ জল বা জ¦রের চা সহ) এক চামচ সরিষার ফুলের মধু খাওয়া যেতে পারে, শরীরের জন্য প্রাকৃতিক টনিক হিসেবে।
ঠান্ডা বা কাশি হলে উষ্ণ চা বা গরম দুধে মধু মেশিয়ে গলা আরাম দেওয়া যেতে পারে।
রান্নায়: সালাদে, রুটি-কলার উপরে একটু মধু দিয়ে স্বাদ ও পুষ্টি বাড়াতে পারেন।