কবিতা আমার কাছে অনুভূতির সহজ প্রকাশ। জীবনের দেখা- না বলা কথাগুলো, ভালোবাসা, কষ্ট আর আশার গল্পই এই বইয়ের কবিতাগুলো।
'সরল কাব্য' কোনো জটিল ভাষার প্রয়াস নয়, এটি হৃদয়ের কথা হৃদয়ের ভাষায় বলার চেষ্টা। এই লেখাগুলো যদি পাঠকের মনে একটু অনুভব জাগাতে পারে, তবেই আমার লেখা সার্থক।