১. আমরা ছোটবেলা থেকে ইংরেজিতে নানা পশুপাখি ও বাঘ-ভাল্লুকের গল্প পড়ে আসছি। এবার পড়ুন পবিত্র কুরআনে বর্ণিত নবী-রাসূলগণের জীবনী। এই বই পাঠের মাধ্যমে যেমন ইংরেজি শেখা সহজ হবে, তেমনি ইংরেজি পঠন দক্ষতাও বৃদ্ধি পাবে এবং নতুন নতুন শব্দভাণ্ডার আয়ত্ত করা যাবে। পাশাপাশি নবীদের জীবনাদর্শ সম্পর্কেও মূল্যবান জ্ঞান অর্জিত হবে।
২. বইটির প্রতিটি কঠিন শব্দের অর্থ ও বাংলা উচ্চারণ পাশে দেওয়া হয়েছে। ফলে নতুন শব্দের জন্য বারবার ডিকশনারি খুঁজতে হবে না এবং অত্যন্ত সহজ ও আনন্দের সঙ্গে বইটি পাঠ করা যাবে।
৩. বইটি মূলত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রাহিমাহুল্লাহ) রচিত বিখ্যাত গ্রন্থ قَصَصُ النَّبِيِّيْنَ এর ইংরেজি অনুবাদের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।