"শতরূপা শ্বেতদ্বীপে" ফ্ল্যাপের লেখা কথা:
ভ্রমণ কাহিনীর আদলে লেখা হলেও লেখকের এই গ্রন্থে স্থান পেয়েছে বেশ কিছু তথ্য, যা কিশাের পাঠক-পাঠিকাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে, নির্মল আনন্দ দেবে। মুক্তিযুদ্ধ কালীন সময়ের কথাগুলাে মধ্যবয়সী পাঠক-পাঠিকাদের স্মৃতির সরসীতে ক্ষণিকের জন্য হলেও ভাবের তরঙ্গ জাগাবে।
এই পুস্তকে বিভিন্ন শ্রেণি আর রুচির পাঠকদের জন্য রয়েছে নানামুখী তথ্য চিত্র। এখানে স্থান পেয়েছে পাশ্চাত্য দুনিয়ার কিছু চিত্র, যা অনেকেরই জানা নেই। বিভিন্ন দেশ ঘুরে, স্বচক্ষে দেখে সে সমস্ত দৃশ্য আর চিত্রের ডালা লেখক সাজিয়েছেন তাঁর বিভিন্ন বয়সী পাঠকদের জন্য। পাশ্চাত্য সমাজ ব্যবস্থার না জানা কিছু বিষয়ের লৈপিক চিত্র উদ্ধৃত হয়েছে এখানে, যা পাঠক মনে কিঞ্চিৎ দাগ কাটবে। পুস্তকটি সুখপাঠ্য হবে বলেও আমরা বিশ্বাস করি।