অনেক সুধীজনই তাঁদের ছোটবেলার কথা লিখেছেন । পাঠককুল মুগ্ধ হয়েছে,অনুপ্রাণিত হয়েছে,জেনেছেও অনেক কিছু। তাহলে আমার মতো একজন নিতান্তই সাধারণ মানুষের ছোটবেলার কথা এখানে আসছে কেন? আর আমিই-বা জেনেশুনে এ রকম একটি কাজ করতে গেলাম কেন? হ্যাঁ,আমি জেনে-বুঝেই কাজটি করেছি। কারণ আমার শৈশব-কৈশোর আমাকেই বিস্মিত করে। কেন করে,বইটির অভ্যন্তরে ঢুকলে পাঠক সহজেই তা ধরতে পারবেন ।