বাংলাদেশের বাইরে পৃথিবীর যে সব দেশে জীবনযাপন ও কর্মসূত্রে বাঙালিরা ছড়িয়ে রয়েছেন এবং বাংলাভাষা, সংস্কৃতির চর্চা ও প্রসারের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন কানাডার মহানগরী টরন্টো তার অন্যতম। অভিবাসনের সূত্রে এবং জন্মগতভাবে বাঙালি কানাডিয়ানরা বাংলাদেশের শেকড় ও সংস্কৃতির সাথে নাড়ীর যোগাযোগ রেখে সংস্কৃতির বিভিন্ন শাখায় যে সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, কাব্যচর্চা এবং কবিতা আবৃত্তি তার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাজার বছরের বাংলা কবিতার বিপুল ঐশ্বর্যের পাঠ এবং শুদ্ধ আবৃত্তিচর্চার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেবার লক্ষ্যে ২০১৩ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ‘বোধের নান্দনিক প্রকাশ’-এই মন্ত্রকে ধারণ করে আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন-এর উদ্যোগে শুরু হয় ‘বাচনিক’-এর আনুষ্ঠানিক পথচলা। এরপর এক দশকের কোলাহলমুখর ব্যস্ত আলোকিত পথ-পরিক্রমায় সকলের শুভেচ্ছায়, ভালবাসায় সমর্থনে, সহযোগিতায় বাচনিক আজ এক অনন্য আবৃত্তি-আঙ্গিনা।
| বইয়ের নাম | সুবর্ণ পদাবলি |
| লেখক | কাজী হেলাল, জামিল বিন খলিল |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Poetry Collections & Complete Works |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।