সুবোধ
এটি একটি উপন্যাস বলা যায়। এই বইয়ে আছে ‘সুবোধ’ নামের এমন একজন ছেলের গল্প যাকে তার বাবা মহামানব বানাতে চেয়েছিলেন। মানুষের ছেলেপেলে ডাক্তার হয় , ইঞ্জিনিয়ার হয়, ব্যবসায়ী হয়, চোর হয় , ডাকাত হয়; সুবোধের বাবা চেয়েছিলেন তার ছেলে মহামানব হবে। তিনি তার ছেলেকে মহামানব বানাতে, ছেলের ওপর বিভিন্ন গবেষণা চালিয়েছেন। কিন্তু বাবার মৃত্যুর পর ছেলে সত্যিকার মহাপুরুষের সন্ধান লাভ করে। তার কাছে প্রেরিত দ্বীন এর সন্ধান লাভ করে। এবং তখন থেকে সুবোধ হয়ে যায় আব্দুল্লাহ। আর ঠিক সেই মূহুর্ত থেকে সুবোধের গল্প শুরু হয়।
কারাগারে সুবোধ

সুবোধের প্রথম পর্ব শেষে এবার এলো দ্বিতীয় পর্ব ‘কারাগারে সুবোধ’। এই পর্বে ভিন্ন এক সুবোধকে আবিষ্কার করবেন পাঠক। চার দেয়ালের মাঝে কেমন কাটছে তার জীবন, কীভাবে সে বন্দী থেকেও মুক্ত জানতে হলে পড়ুন।
সুবোধ এবং এই নগরী
সুবোধ মানে উত্তম বুদ্ধি বা জ্ঞান। তবে রাস্তায় রাস্তায় গ্রাফিটিতে যেই সুবোধকে দেখা যায়, তার সাথে আমাদের সুবোধের কোন সম্পর্ক নেই। আমাদের সুবোধ আবদুল্লাহ। আল্লাহর বান্দা, দাস। আবদুল্লাহ মানুষকে আল্লাহর দিকে আহবান করে।
যারাই আব্দুল্লাহ’র সাহচর্যে আসে তারাই তার দ্বারা প্রভাবিত হয়। হবেই বা না কেন? সে তো নিজেকে আল্লাহর রঙে রাঙিয়ে নিয়েছে,সাজিয়ে নিয়েছে রাসূলুল্লাহ’র সুন্নাহয়। নিজের মাঝে ধারণ করে নিয়েছে দ্বীন ইসলামকে। আর ইসলাম হচ্ছে পরশপাথর। এর সংস্পর্শে কেউ এলে সে তো বদলে যাবেই।
এ বইটি পড়ার সময়পাঠক আব্দুল্লাহ’র মাঝে নিজেকেই খুঁজে পাবেন। শত প্রতিকূলতার মাঝেও দ্বীনের পথে অবিচল থাকার অনুপ্রেরণা পাবেন। অনুপ্রেরণা পাবেন পরিপূর্ণভাবে দ্বীন ইসলামকে নিজের মাঝে ধারণ করার।