‘ইসলামী ব্যাংক ও ব্যাংকিং’ পরিভাষাটি আধুনিককালে উদ্ভাবিত হলেও ইসলামী পদ্ধতি ও নীতিমালার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে ইসলামের শুরু থেকেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ বাইতুল মাল’ প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছিলেন। পরবর্তীতে খোলাফায়ে রাশেদীন ও বায়তুল মাল কে বহাল রেখে এর মাধ্যমে রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করতেন। বায়তুল মাল ছিল সম্পূর্ণ রাষ্ট্রীয় কোষাগার এবং ইসলামী রাষ্ট্রের সকল নাগরিকদের সম্মিলিত মালিকানা সম্পদ। বইটি অত্যন্ত সহজ ও সরল ভাষায় লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে, যাতে সর্বস্তরের পাঠক পাঠিকাগণ উপকৃত হতে পারেন এবং ব্যাংকিং সম্পর্কে জানতে পারেন।
| বইয়ের নাম | সুদ ও ইসলামী ব্যাংকিং, কি কেন কিভাবে? |
| লেখক | মাওলানা ফজলুর রাহমান আশরাফী |
| প্রকাশনী | আহসান পাবলিকেশন |
| আইএসবিএন | 9848180028 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 272 |
| সংস্করণ | 7th Edition, March 2014 |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।