বই এর প্রথম ফ্লাপ
সুদোকু এক ধরনের অঙ্ক খেলা। জাপানি ভাষায় Su-এর অর্থ ‘সংখ্যা’ এবং doku বলতে ‘সজ্জাছক' বোঝায়। বাংলায় বলা যায়, ‘সুন্দর ছকসজ্জা’। যে-কোনও খেলার মতো এতেও আনন্দ আছে। শব্দছকের মতোই সুদোকুতেও ফাঁকা স্থান পূরণ করতে হয়। বিশ্বেশ্বর পাণিগ্রাহীর ‘সুদোকু’ গ্রন্থে আছে বিভিন্ন ধরনের সুদোকু নিয়ে আলোচনা। যেমন ত্রিভুজাকার সুদোকু, আয়তাকার সুদোকু, সুদোকু ঘনক প্রভৃতি। যেসব পদ্ধতিতে ছকসজ্জা সম্পর্কে আলোচনা আছে, সেগুলির সাহায্যে লক্ষ লক্ষ সুদোকু গঠন করা যাবে। ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি আগ্রহ বৃদ্ধিতে সুদোকু নির্মাণ নিঃসন্দেহে কার্যকরী। কাজকর্মের অবসরে কেবল সুদোকুর ফাঁকাস্থান পূরণ নয়, সুদোকু নির্মাণেও মগ্ন হয়ে যাবে ‘সুদোকু’ গ্রন্থের প্রতিটি পাঠক।