ফ্ল্যাপে লিখা কথা
কবিতার শরীর তোমার হোক
কবিতাগুলো তোমার হাতে দিতে পারলেই
আমার ছুটি।
তুমি নাকের কাছে ঘ্রাণ নিতেই
কবিতাগুলো শত দলে গন্ধ বিলাবে
এ প্রত্যাশা আমার।
কবিতার খাতা কিংবা কাব্যগ্রন্থে
তোমার আগ্রহ দেখে
আমি বিচলিত নই
আমার আর কী মূল্য!
আমি সবচেয় মূল্যহীন স্ত্রীর চোখে
যাবে বলে অপদার্থ
তুমি তাও তো
আমার কবিতা ভালোবাসো।
একটা কাব্যগ্রন্থে ক’টা কবিতা থাকা উচিত
একটা নাকি একশোটা?
ভাবতে ভাবতে বইমেলা চলে আসে
হাল ছাড়ি না।
আমি তোমার হাতে একটা কাব্যগ্রন্থ
এবার দেবোই দেবো
তুমি তো আমার কবিতা ভালোবাসো
কবিতার শরীর তোমার হোক
কবিতার ঘামের গন্ধ তোমার বাসরে সুবাস বিলাক
কবিতা দু’হাত বাড়িয়ে
তোমাকে জড়িয়ে ধরুক
ইস্
আরও কিছুক্ষণ।