মনের গুদাম কষ্টে গেছে ভরে,
হায়! হেলাল হাফিজ-
তুমি কি গেছ মরে?
‘কষ্ট নেবে কষ্ট
লাল কষ্ট... নীল কষ্ট...’
পথ হারানো পথিক আমি,
চক্ষু ধূসর ভ্রষ্ট।
— জয়নুল টিটো
অতঃপর অর্থহীন অনাবৃত আকাশের থরো থরো তারাগুলো এক ঠোঙা বাদামের মতন চুপচাপ কাঁদে আমার হাতের মুঠোয় ডাস্টবিন, রেলস্টেশন, বিরান মাঠ দুজনের দ্বৈত সাম্রাজ্য ক্রমশ ছিটকে পড়ে মেঘনা-গোমতীর ওপারে চিরতরে।
— হুমায়রা খানম