প্রত্যেক মানুষের জীবনে একজন মানুষ থাকে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেও মন জয় করা কঠিন হয়ে যায়, যাকে কাছে গিয়ে ভালোবাসা যায় না, স্পর্শ পাওয়া যায় না। দূরে গিয়ে কাছে আসার শান্তিময় লজিক কাজে লাগাতে হয়। দীর্ঘশ্বাস নিয়ে বলতে হয়, দূর থেকেও জনম জনম কাছে থাকা যায়।
এক নারীতে আসক্ত হয়ে নারীহীন কাটানো যায় গোটা জীবন। কষ্ট নিয়েই বলতে হয়, আমাকে পেয়েও যে হারালো সে আরও ভালো কিছু পাক। একতরফা ভালোবাসার পথিক হয়েই পথ সৃষ্টি করব তার মনের বাঁ-পাশে জায়গা নিতে।