সুলতান মাহমুদ গজনবি একজন অকুতোভয় সৈনিক ও ভারতীয় উপমহাদেশের অন্যতম মুসলমান বিজেতা। ভারতে সতেরো বার অভিযান চালিয়ে সাহসী সুলতান হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন তিনি।
পাশাপাশি তার ভারত অভিযান নিয়ে অনেক মিথও প্রচলিত আছে। বিশেষ করে সোমনাথ অভিযানকে কেন্দ্র করে তাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হয় মন্দির ধ্বংসকারী ও লুণ্ঠনের দায়ভার চাপিয়ে। কিন্তু সত্যিই কি তিনি লুটেরা কিংবা মন্দির ধ্বংসকারী? নাকি এসব উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ আর ইতিহাসবিকৃতি?
এমন নানান প্রশ্নের জবাব ও প্রচলিত মিথ ভেঙে ইতিহাসের সহিহ বয়ান উঠে এসেছে এই গ্রন্থে। ইতিহাস সচেতন পাঠক নিজেরাই নির্ধারণ করবেন তাদের মূল্যবান মতামত। তবে সহায়ক হিসেবে বইয়ের প্রতিটি পাতায় জুড়ে দেওয়া হয়েছে ইতিহাসের প্রাচীন বইপুস্তক ঘেঁটে আনা তথ্যাবলি। দালিলিকভাবে প্রমাণ করা হয়েছে প্রতিটি উপাখ্যান। সুতরাং এ বই ঐতিহাসিকদের সত্য বয়ানে ‘সুলতান মাহমুদ গজনবি’-কে গভীরভাবে জানার মাধ্যম।