প্রবন্ধ সাহিত্যের একটি বিশেষ শাখা। কবিতা, ছড়ার পাশাপাশি প্রবন্ধ পাঠকদের আকৃষ্ট করে। সুলতানি শাসনামল বলতে আমরা বাংলার মুসলিম শাসনকে বুঝে থাকি। এ সময়ের সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে লেখা প্রবন্ধ গ্রন্থ।
বাংলার সাহিত্যিকরা সুপ্রাচীন কাল থেকে সাহিত্য চর্চা করে আসছেন, এখানে তা স্পস্টতই প্রমাণিত। এ সময়কালে শাসকরা ছিলেন মুসলমান তাই কবি সাহিত্যিকদের সংখ্যাও মুসলমানরাই বেশি। তবে অনেক সাহিত্যিক আছেন যারা অন্য ধর্ম বা সম্প্রদায়ের। এ গ্রন্থে প্রচলিত প্রবন্ধ ধারার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক প্রবন্ধও স্থান পেয়েছে। যেমন বাংলা সাহিত্যে কারবালা, পলাশী যুদ্ধ পরবর্তী সিরাজ পরিবার, মোগল শাসনামলে বাংলার সাহিত্যিক। এছাড়া অন্যান্য প্রবন্ধ যেমন বিশ^ সাহিত্যে মা, বাংলার ঋতু শরৎ, মদন মোহন তর্কালঙ্কারের নীতি কবিতা, দু’ শ বছর পেরিয়ে বাংলা সংবাদপত্র, মফস্বল সংবাদপত্রের সুখ দুঃখ পাঠকদের ভালো লাগবে। গোলাম আশরাফ খান উজ্জ্বল রচিত সুলতানি শাসনামলে বাংলা সাহিত্য পাঠকদের ভালো লাগবে। গ্রন্থটি আলাদা আমেজের।
| বইয়ের নাম | সুলতানি শাসনামলে বাংলা সাহিত্য |
| লেখক | গোলাম আশরাফ খান উজ্জ্বল |
| প্রকাশনী | সম্প্রীতি প্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Edition, 2025 |
| বিভাগ | Sahitj Smalochna Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।