তুমি কী খাবে, বাবা? I want to take chocolate ice cream. What is your choice? My recommendation is mint choc chip ice cream. এটা খুব yummy । সপ্তাহের শেষের দিন রাত দশটা। ঢাকার বনানী এগারো নম্বর সড়কের একটা নতুন আইসক্রিম দোকানের গ্লাস কেসের সামনে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে সুমন এবং তার বাবা-মা। আইসক্রিম দোকানটি একেবারে ঝকঝকে পরিষ্কার। গ্লাস কেসে দেখা যায় রঙিন আইসক্রিম। দেখতে অলঙ্কারের মতো। দোকানে খুব কম ক্রেতা দেখা যাচ্ছিল। সাধারণত লোকরা ডিনার খায় রাত দশটার পর। কিন্তু সুমনের পরিবার অনেক দিন বিদেশে থাকত বলে দেরি হলেও রাত আটটার মধ্যে ডিনার শেষ করে।