সুন্দরবন বুনো মৌমাছির মধু
সুন্দরবন বুনো মৌমাছির মধু – প্রকৃতির অমূল্য উপহার
সুন্দরবনের গভীর অরণ্য, যেখানে বাঘের পদচারণা, নীল জলরাশির স্রোত আর রহস্যময় বনময় পরিবেশ, সেই জায়গা থেকেই সংগ্রহ করা হয় সুন্দরবন বুনো মৌমাছির মধু। এখানে বুনো মৌমাছি বনের বিভিন্ন ফুল (যেমনঃ খলিশা, গরান, কেওড়া, বাইন, পশুর) থেকে নেক্টার সংগ্রহ করে মধু তৈরি করে, তবে বাইন ফুলের মধুর স্বাদ ভাল না হওয়ায় গৃহস্থ উক্ত মধু বিক্রি করে না। খলিশা, গরান, কেওড়া ফুলের বুনো মৌমাছির মধুর স্বাদ ও ঘ্রান আপনাকে মুগ্ধ করবে। এই মধু ম্যানগ্রোভে হানি নামেও পরিচিত। এই মধু সংগ্রহের জন্য মৌয়ালরা বাঘ ও কুমিরের আক্রমনে প্রতিবছর আহত ও নিহত হয়।
বিশেষত্ব:
বুনো মৌমাছির চাকের মধু
দেশের একমাত্র অর্গানিক মধু
দীর্ঘদিন ভালো থাকে