সুন্দরবন আমাদের প্রাকৃতিক প্রহরী। আর সুন্দরবনকে পাহারা দেয় রয়েল বেঙ্গল টাইগার। বাঘকে চোখে যায়। তাই আমরা এমনটি ভাবি। কিন্তু সুন্দরবনে এমন কিছু জীব আছে যাদের খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র লাগে। সেসব জীবকে বলে অণুজীব। সুন্দরবনের অণুজীবগুলোর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি। এসব অণুজীব সুন্দরবনের বাস্তুতন্ত্রে আমাদের চোখের আড়ালে থেকে দারুণ অবদান রেখে চলেছে। বিশেষ করে সুন্দরবনে বিভিন্ন জীবের মধ্যে রয়েছে এক অদৃশ্য বন্ধন, এক জটিল খাদ্যশৃঙ্খল। সুন্দরবনের বাস্তুতন্ত্রে পুষ্টির চক্রাকারে চলাচল, পচন ও বাস্তুতন্ত্রের সামগ্রিক স্বাস্থ্যের জন্য অণুজীবের মিথস্ক্রিয়া অতান্ত ঋরুত্বপূর্ণ।
সুন্দরবনের থাকা বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের পুষ্টি যোগান ও পুষ্টিচক্রে সরাসরি ভূমিকা পালন করে এসব অণুজীব। জল, স্থল বা মাটি, মরা কাঠ, উদ্ভিদ, প্রাণী সর্বত্রই রয়েছে অণুজীবের বিচরণ। কিছু অণুজীব উদ্ভিদ ও প্রাণীদেহে রোগ সৃষ্টি করে। এত যাদের বিচিত্রমূখী ভূমিকা সেসব অণুজীব সম্পর্কে আমরা কতটুকু জানি? লেখক মৃত্যুঞ্জয় রায় বিভিন্ন গবেষকদের গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে লিখেছেন এই অসাধারণ বই 'সুন্দরবনের অণুজীব বৈচিত্র্য'। এর আগে তিনি লিখেছিলেন সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য এবং সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য নামে দুটি বই। এ বইটি লেখায় সম্পন্ন হলো সুন্দরবনের জীব বৈচিত্রা সম্পর্কে একটি সামগ্রিক কাজ। আশা করি সুন্দরবন সম্পর্কে যারা বনের গভীর থেকে জানতে চান তাঁদের জন্য বইটি অনেক কাজে লাগবে।