গুটি কয়েক কথাঃ
সুনির্দিষ্ট প্রতিকার আইন-১৮৭৭ ইং সনে প্রনিত হইয়াছে। আর ঠিক তখন হইতে অত্যন্ত বীরদর্পে মাথা উচু করিয়া আইন অঙ্গনে দাবাইয়া বেড়াইতেছে। ইহা হইতেছে একটি Substaintive Law বা মূল আইন। অত্র আইন অনুসারে মোকদ্দমা ফাইলিং হইতে শুরু করিয়া রায় ডিক্রী বা ডিক্রীজারী পর্যন্ত প্রয়োজন হয় Civil / Procedure code (CPC) এইটা বলা হয় Procedural Law অর্থাৎ একটি মোকদ্দমা কোন পদ্ধতিতেড় চলিবে? যেমন-সমনজারী, সাক্ষী, জেরা, যুক্তিতর্ক, রায়, ডিক্রী, আপীল, মিস আপীল, রিভিউ, রিভিশন এই সব বর্ননা বা নিয়ম কানুন যে বইটির মধ্যে রহিয়াছে তাহার নামটাই হইতেছে Civil / Proce-dure code (CPC) প্রতিটি মোকদ্দমা ফাইলিং এর সহিত জড়িত রহিয়াছে। কোর্ট ফি ও তামাদি প্রসঙ্গ। অর্থাৎ কোর্ট ফি এ্যাক্ট ও তামাদি আইন। এই মোট চারটি আইন সম্পর্কে যদি কোন বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা নিয়মিত চর্চা করিতে পারেন তাহা হইলে মোটামুটি একজন ভালমানের আইনজীবী হইতে পারিবেন বলিয়া আমার বিশ্বাস। অত্র বইটি লিখনীতে যদি কোন ভুল ত্রুটি হইয়া থাকে, কোন পাঠক ভাই বোনের যদি তাহা গোচরীভূত হয় তাহা হইলে লেখককে অবগত করিলে কৃতজ্ঞতার সহিত আবদ্ধ থাকিব এবং পরবর্তী সংস্কারনে তাহা সংশোধিত আকারে প্রকাশ করিব। ইনশাআল্লাহ। আগতে আপনাদের ভবিষ্যৎ উজ্জল, শুভ-মঙ্গল ও কুশল কামনান্তে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।
| বইয়ের নাম | সুনিদিষ্ট প্রতিকার আইন-১৮৭৭ |
| লেখক | আব্দুল্লাহেল ওয়াফী খান |
| প্রকাশনী | বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ |
| ভাষা | Bangla & English |
| বিভাগ | আইন সম্পর্কিত বিবিধ বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।