যে বিচ্ছেদ পরিকল্পিত অবহেলা থেকে জনা নেয়,
যে মৃত্যু মানে প্রেস বিজ্ঞপ্তির শেষ লাইন,
তা কখনোই বিচ্ছিন্ন নয়—
তা ধারাবাহিক, তা রাজনৈতিক
তোমার কাছে এটা বিচ্ছেদ।
আমার কাছে এটা খুন।
এমন খুনের জন্য—
ক্ষমতা লাগে,
নিষ্ঠুরতা লাগে,
আর মানুষের জীবনকে মূল্যহীন ভাবার অভ্যাস লাগে।