২০২৪ সালের ৮ অক্টোবর আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হারানোর বেদনাময় একটা দিন। ভালো থাকার নানান ছল করি সারাদিন কিন্তু দিনশেষে কেমন যেন শূন্যতা ঘিরে ফেলে। কখনো মনের অজান্তেই দু’ফোঁটা নোনাজল গাল বেয়ে গড়িয়ে পড়ে। জীবনে মা-বাবা ও ছোট্ট ছেলেসহ অনেক কাছের মানুষকে হারিয়েছি, কখনোই চারদিকে এমন শূন্য শূন্য লাগেনি। যে মানুষটি চৌত্রিশটা বছর শুধু আমাকে আগলে রাখার চেষ্টা করেছে এবং শুধু ভয় পেতো আমাকে হারানোর কিন্তু সে আমাকে না হারিয়ে নিজেই দূর আকাশের ধ্রুবতারা হয়ে গেছে। এমন নান্দনিক পরাজয়ে আমার জীবনে সব থাকলেও মনে হয় কিছুই নেই।