না। হুতুম, ভুতুম, পুতুম। মোট তিনটি ভূত। নাকের দুটো ফুটো বেশ বড়ো একটির। আরেকটির চোখ এ্যাব্বোড় বড়ো। অন্যটির কপাল বেশ বড়ো। কী রকম এ্যাবড়ো থ্যাবড়া। দেখলে ভয় লাগে। আগাপাস্তলা লোমশ শরীর। এমুড়ো-ওমুড়ো কেমন ভয় ভয় ভাব। রাত পোহানো পর্যন্ত ভুতুম-ভুতুম ভয় দেখিয়ে যাচ্ছিলো ওরা। কিন্তু এতে কী আর ভয় পাওয়ার পাত্র শক্তি, শুভ, মুক্তি? কিচ্ছুতেই কিচ্ছু হবে না। কোমর থেকে তলোয়ার বের ক'রে হুংকার দিলো শক্তি।