অন্নদাশঙ্করের মতে 'ভ্রমণসাহিত্য সবাই হাজির করতে পারে না।' যে-ভ্রমণরচনা পাঠযোগ্যতায়, জীবন পর্যবেক্ষণে, প্রকৃতি অবলোকনে আকর্ষণীয় এবং বারংবার পড়ার কৌতূহল জাগিয়ে তোলে, সেটিকেই ভ্রমণ-সাহিত্য বলা চলে। ভ্রমণ-তথ্য সর্বস্ব হলে সেই রচনা গাইডবুকের দিকে ঝোঁকে। সৈয়দ মুজতবা আলীর 'দেশে বিদেশে' এক অজানা জগতে যাত্রার পরিচয় তুলে ধরা এবং দীপ্তোজ্জ্বল কথনশৈলীর জন্য আজো আকর্ষণীয়।
সতীনাথ ভাদুড়ীর 'পথে প্রবাসে' প্রসঙ্গে প্রমথ চৌধুরী বলেন, 'এ শুধু ভ্রমণ বৃত্তান্ত নয়, একখানি যথার্থ সাহিত্যগ্রন্থ।'
সেসব বিবেচনায় আবু সাইদ কামালের 'স্বদেশের পথে প্রান্তরে' নামের ভ্রমণকথার গ্রন্থটি মূল্যায়নের ভার পাঠকের ওপর...। আশা করা যায় গ্রন্থটির পাঠভ্রমণে পাঠকগণ আনন্দ পাবেন।
| বইয়ের নাম | স্বদেশের পথে প্রান্তরে |
| লেখক | আবু সাইদ কামাল |
| প্রকাশনী | গতিধারা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | ইতিহাস: প্রসঙ্গ বাংলাদেশ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।