স্বাধীনতা-পূর্বকালে পূর্ববাংলার প্রধান রাজনৈতিক ধারাসমূহের আদর্শ, দৃষ্টিভঙ্গি ও লক্ষ্যের প্রতিফলন ঘটেছিলো সে-কালের [১৯৪৭-১৯৭১] উপনিবেশ অনুধর্মী শহুরে নাট্যচর্চায়। নাট্যচর্চায় প্রধান দুটি মূল ধারার একটি ছিলো 'রক্ষণশীল' ধারা। এ ধারার অন্তর্গত ইসলামি আদর্শের পুনর্জাগরণবাদী নাট্যদলগুলো মূলত ইসলামের গৌরবময় ইতিহাস ও শৌর্যপ্রকাশক বিভিন্ন ঘটনা, কিংবদন্তি-সমৃদ্ধ নাটক রচনার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক আদর্শবাদের ছায়ায়, সময় ও সমাজকে স্ব-অনুকূল করে তোলার আকাঙ্ক্ষায় জারিত ছিলো।
মূলত এদের সক্রিয়তা ছিলো রাজধানী ঢাকার বাইরে মফস্বল শহরগুলোতে। অপর মূলধারাটি ছিলো আদর্শের দিক থেকে প্রগতিশীল : 'গণতান্ত্রিক-মানবতাবাদী' ধারা। এ ধারার নাট্যকর্মীদের কর্মপরিধি ছিলো রাজধানী ঢাকা।'
| বইয়ের নাম | স্বাধীনতা-উত্তর ঢাকাকেন্দ্রিক মঞ্জনাটকে রাজনীতি ও সমাজবাস্তবতা |
| লেখক | সেলিম মোজাহার |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।