বিশাল সমুদ্রের ঢেউ গভীর নীল দেখতে দেখতে নাফি নিজেকে আবিষ্কার করল একেবারে একটি বালুকণার মতো। কি বিশাল কি বিরাট কি মহিমান্বিত কি আশ্চর্য কি সবল কি সহজ কি বিরাট বিরাট সমুদ্রের ঢেউ! কিন্তু ও যেন একটুও ঘাবড়াল না। যে জীবনে সামান্য পুকুরের পানিতে পায়ের পাতা ডুবায়নি সে কেমন অবলীলায় হাফ প্যান্ট পরে একা একা নেমে গেল পানিতে। কোনো চিৎকার নেই, কোনো চেঁচামেচি নেই। শুধু উল্লাস, শুধু ভালোলাগা, ভালোবাসা, গভীরের সাথে মিশে যাওয়া। মাথার উপর খোলা আকাশ, দূর দিগন্তে মিশে যাওয়া গভীর সমুদ্র! কি বিরাট সৌন্দর্যের মাঝখানে এসে পড়ল ওরা! উড়ে বেড়ানো হাজারও পাখির ডেকে ওঠা, নাম না জানা পাখির ঝাঁক- কিচির মিচির!
| বইয়ের নাম | স্বপ্ন মেঘের সাগর বেলায় |
| লেখক | ড. শাহনাজ পারভীন |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: উপন্যাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।