রূপকথার জগতের সঙ্গে আমার পরিচয় অনেক
দিনের । আমি রূপকথা পড়তে ও লিখতে খুব
ভালােবাসি। এখানে আছে দুষ্টের দমন ও মিথ্যার
পরাজয়, সুন্দরের জয় জয়কার আর সত্য স্বকীয়
বৈশিষ্ট্যে সমুজ্জ্বল । কিছু গল্পকথা এবং কিছু আমাদের
মনের রঙিন চিন্তা-চেতনা, এ দুটোর অপূর্ব সৃষ্টি এক
একটি রূপকথা ।
রংধনুর সাতরঙের মতাে আমাদের চিন্তা-চেতনায়
অনেক রং ছড়িয়ে আছে। আর মনের ভাবনাগুলাে
হচ্ছে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ । আমাদের অনুভূতির রংধনু
থেকে অল্প কিছু রং নিয়ে মনের ভাবনাগুলােকে রাঙিয়ে
দিলেই তা হয়ে যায় ছন্দময় কবিতা, সুরময় গান ও
কল্পনাময় রূপকথা ।