বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ক্রমেই বেড়ে চলেছে। এর নেপথ্য-কার্বনডাই অক্সাইড নির্গগমনের মাত্রা বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্রমবর্ধমান ধারা কমিয়ে আনার লক্ষে কিয়োটো প্রটোকল-স্বাক্ষরিত হয়। কিন্তু বাস্তবে তা কার্যকর হচ্ছে না। এর পরিণতি
সম্পর্কে বিজ্ঞানীরা ভয়ংকর তথ্য উপস্থাপন করেছেন। তারা বলেছেন- কার্বনডাইঅক্সাইড গ্যাস নির্গমনের হার অব্যাহত থাকলে ২২৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৭ মিটার বৃদ্ধি পাবে। তাতে বিশ্বের বহু অঞ্চল তলিয়ে যাবে।
বিশেষজ্ঞদের অভিমত তাতে- যুক্তরাজ্যের লন্ডন, ইস্ট অ্যাঙ্গলিয়া এবং উপকূলীয় অন্যান্য অঞ্চল প্লাবিত হয়ে পড়তে পারে। বিশেষ করে ১৮৬০-এর দশকে নির্মিত লন্ডনের পাতাল অবকাঠামো সে সময়ে অকার্যকর হয়ে পড়ার সমূহ আশংকা রয়েছে। কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হবে ২০২২ সালে। কিন্তু তার আগেই
২০০৯ সালের শেষ দিকে কোপেন হেগেনে জলবায়ু নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের আরেক দফা বৈঠকে বসার কথা। ইতিমধ্যে কয়েকবার একই বিষয়ে আলোচনা হয়েছে।